সারাদেশ

বিদ্যালয় ও মাদ্রাসার জমি দখলের অভিযোগে স্মারকলিপি 

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সংলগ্ন সিনিয়র মাদ্রাসার খেলার মাঠ, পুকুর এবং নূরানী শাখার শ্রেণীকক্ষ ও অফিস দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল জলিল মিঞজী এসব জায়গা দখর করে গাছপালা লাগিয়েছেন এবং হাঁস, মুরগী ও গবাদি পশুর খামার গড়ে তুলেছেন। কেউ এসবের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এতে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমীন হাওলাদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৪৩ সালে চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিনিয়র মাদ্রাসা ও মিঞাজী দরবার শরীফ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তিতে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি নূরানী মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। বর্তমানে এসব প্রতিষ্ঠানে সাড়ে সাত’শ শিক্ষাথী রয়েছে। আবদুল জলিল মিঞজী নামে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা বছর খানেক আগে বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠ ও জমি দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেছেন। সস্প্রতি তিনি নূরানী শাখার দু’টি শ্রেণী কক্ষ টিনের বেড়া দিয়ে এবং অফিস কক্ষ তালা দিয়ে নিজ দখলে নিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা