আকিজ বিড়ি কারখানায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫
সারাদেশ

আকিজ বিড়ি কারখানায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের সময় অনেক শ্রমিক এক সঙ্গে ঢোকার চেষ্টা করেন। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয়পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে দুই পক্ষ উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে শ্রমিকদের লাঠিপেটা করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় শিপুল নামে এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হন।

আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ রিপোর্ট লেখার সময় দুপুর দেড়টা পর্যন্ত কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দিয়েছেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানা ম্যানেজার আমিনুল ইসলামের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। তারা অবিলম্বে ম্যানেজারের অপসারণ দাবি করেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন বলেন, পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা