সারাদেশ

প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বায় খানকা শরিফের তত্ত্বাবধায়ক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু ওলাইয়া খানকা শরিফের তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মাওলানা সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে। পৌর এলাকার ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, খানকার তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম লোকজনকে ঝাড়ফুঁক দিতেন। এ খানকায় আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সমবেত হন। পাশের গ্রাম ভোলাচং গ্রামের এক প্রবাসীর স্ত্রীও এ খানকায় ঝাড়ফুঁকের জন্য আসা-যাওয়া করতেন।

ওই মাওলানা গ্রামের সহজ-সরল ধর্মান্ধ নারীদের নানা কলাকৌশলে ফেলে অনৈতিক কাজ করতেন। ওই প্রবাসীর স্ত্রীও ওই ফাঁদে পা দেয়। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি কানাঘুষায় সমাজে ফাঁস হয়ে যায়।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, বৃহস্পতিবার সারাদিন স্থানীয়দের মাঝে এ ঘটনায় কানাঘুষা ও উত্তেজনা বিরাজ করছিল। এ খবর জানতে পেরে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খানকার তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে সন্ধ্যায় আটক করে। রাতেই ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা