সারাদেশ

ব্রিজের নিচে যুবকের লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার লেকপার ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে গোপালগঞ্জ শহরস্থ লেকপাড় ব্রিজের নিচ থেকে কোটালীপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে দুলু মোল্লা (২৫) এর মৃত দেহ উদ্ধার করেছে গোপাগঞ্জ সতর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুলু মোল্লা নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া লেকপাড়ের ব্রিজের নিচ থেকে দুলু মোল্যার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, দুলু মোল্যা মানসিক রোগী। তার বাবা লুৎফর মোল্যা পরিবারকে নিয়ে গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। নিহত দুলু মোল্লা গত কয়েকদিন নিখোঁজ ছিলেন।

সান নিউজ/ জিএমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা