সারাদেশ

হরিরামপুরে চিনি-চুনে তৈরি হচ্ছে খেজুরের গুড়

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক এস.এম ফেরদৌসের নির্দেশে সকালে উপজেলার বিভিন্ন গ্রামে তিনি অভিযান চালান। অসাধু মৌসুমী ব্যবসায়ীরা রাজশাহী থেকে সংগ্রহ করা রসের ঝোলার সাথে চিনি ও চুন মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ মণ গুড় তৈরি করছে।

এরা ২০ থেকে ৩০ লিটার রসে ৫০ কেজি চিনি মিশিয়ে ৬০ থেকে ৭০ কেজি গুড়ও তৈরি করছে। এভাবে ভেজাল গুড় তৈরির দায়ে হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা ও গোপীনাথপুর মজমপাড়া গ্রামের ককেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তৈরিকৃত প্রায় ১০ মণ ভেজাল খেজুরের গুড় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল খেজুরের গুড় প্রস্তুত করবে না মর্মে মুচলেকা দিয়েছেন এই ভেজালকারীরা।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা সহযোগিতা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা