সারাদেশ

কেশবপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর (যশোর) : যশোর জেলার কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে সোমবার (৪ জানুয়ারি) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তেল জাতীয় ফসলের উৎপাদন প্রযুুক্তি বিস্তারে (বারি সরিষা-১৪) উপজেলা কৃষি অফিস, কেশবপুর, যশোর এর বাস্তবায়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুুর রাশেদ সরদারের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ কুমার মন্ডলের সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনির হোসেন। আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলিমুর রহমান, কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুুল লতিফ গাজী, জামাল উদ্দীন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা কৃষক মাঠ দিবসে উপস্থিত সকল কৃষকদের বারি সরিষা-১৪ এর উপকারী দিকগুলো সম্পর্কে আলোচনা করেন এবং তার এই আলোচনা শুনে কৃৃষকরা বারি সরিষা-১৪ চাষাবাদের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

সান নিউজ/এআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা