সারাদেশ

খুলনায় সাড়ে ৪ একর খাস জ‌মি উদ্ধা‌র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার রূপসা এলাকায় দখলে থাকা সাড়ে ৪ একর সরকারি খাস জ‌মি উদ্ধা‌র করেছে উপ‌জেলা প্রশাসন।

সোমবার (৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী অ‌ফিসা‌র নাস‌রিন আক্তা‌রের নেতৃ‌ত্বে রূপসাস্থ খানকা মৌজা থেকে প্রায় ২ একর ও যুগিহাটী থেকে আড়াই একর সরকারী খাস জ‌মি উদ্ধার ক‌রে লাল পতাকা টাঙ্গি‌য়ে চি‌হ্নিত করা হয়।

এ সময় উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য উপ‌স্থিত ছি‌লেন। দীর্ঘ‌দিন যাবৎ স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিলো এসকল সরকারী খাস জমি।

এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাস‌রিন আক্তার ব‌লেন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হো‌সেন এর নি‌র্দেশনা মোতা‌বেক এ অ‌ভিযান চালানো হয়। পর্যায়ক্রমে সকল সরকারী খাস জমি দখলমুক্ত করা হ‌বে।

উল্লেখ্য এর আগে ৭ ডিসেম্বর দীর্ঘ‌দিন ইটভাটা মালিকদের দখলে থাকা ১০ একর সরকারী খাস জ‌মি উদ্ধা‌র করেছে উপ‌জেলা প্রশাসন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা