সারাদেশ

কুলাউড়ায় দুই মেয়র প্রার্থীসহ ১১ জনকে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের প্রার্থীসহ দু’মেয়র ও ৯ জন কাউন্সিলর প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।

কুলাউড়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে একাধিক মাইক ব্যবহার, নির্দিষ্ট সাইজের চেয়ে অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও দোকানপাটসহ বিভিন্নস্থানে স্টিকার লাগানোর দায়ে নৌকার মেয়র প্রার্থী সিপার উদ্দিন আহমদকে ৮ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়াকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল আহমদকে ৩ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহির খাঁনকে ৩ হাজার টাকা, হারুনুর রশীদ ভূঁইয়াকে ৫ হাজার টাকা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম খান ৩ হাজার টাকাসহ ১১ জন প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী সুফিয়া বেগম চৌধুরীকে ৩ হাজার টাকা, ২নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা চৌধুরীকে ৩ হাজার টাকা, রেহানা পারভিনকে ২ হাজার টাকা, ৩নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী নারগিস আক্তারকে ২ হাজার টাকা ও সুমাইয়া রহমানকে ৩ হাজার টাকা।

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র ও ৯ কাউন্সিলর প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সান নিউজ/এসডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা