সারাদেশ

মৌলভীবাজার পৌর নির্বাচন: বৈধ প্রার্থী নেই ৯ নং ওয়ার্ডে 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে রোববার সাধারণ কাউন্সিলর পদে ৮টি মনোনয়ন বাতিল হয়েছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, সাধারণ কাউন্সিলার ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌরসভা নির্বাচনে মোট প্রার্থী হচ্ছেন ৪৪ জন।

আগামী ১০ জানুয়ারি প্রত্যাহার আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১১ জানুয়ারি। ভোট ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান (ধানের শীষ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ছয়ফুর রহমান (সাইফুর রহমান বাবুল) এর মনোনয়ন বৈধ হয়েছে।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে মোট ৯টি ওয়ার্ডে ৩১ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়ে বৈধতা পেয়েছেন ২৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন বৈধ হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে ৮টি মনোনয়ন বাতিল হয়েছে।

সাধারণ কাউন্সিলর পদে ৯ নং ওয়ার্ড থেকে সৈয়দ আবু ইকবাল ও মো. মাসুদ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে তাদের ২ জনের প্রার্থীতা বাতিল হওয়ায় এ ওয়ার্ডে কোন বৈধ প্রার্থী নেই।

নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্র থেকে বাড়িয়ে ১৮টি কেন্দ্র করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশিদ জানান, সাধারণ কাউন্সিলর পদে যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন।


সান নিউজ/এসডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা