সারাদেশ

ভোলায় ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় এক মেয়র প্রার্থীসহ ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং অফিসার।

ভোটারদের সম্মতিসূচকপত্র ও হলফনামা সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া মেয়র প্রার্থী হলেন- বোরহানউদ্দিন পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আব্দুল সালাম। ভোটারদের সম্মতিসূচকপত্র সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ছাড়া পৌরসভাটিতে হলফনামা সঠিক না থাকায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোসলে উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হুমায়ুন কবির, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী এনামুল হক ও আ. অহিদ, ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী মো. জুয়েল, ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী মো. বশির উদ্দিন, মো. জেবাহ উদ্দিন ও মো. রাশেদের মনোয়ন বাতিল করা হয়। এ পৌরসভায় একই অভিযোগে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিনারা বেগম এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী রওশন আরার মনোনয় বাতিল হয়েছে।

পৌরসভাটিতে মেয়দ পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। অন্যদিকে দৌলতখান পৌরসভায় মনোনয়ন বাতিল হয়েছে পাঁচ কাউন্সিলর প্রার্থীর। তারা হলেন-৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী কবির হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. আলমগীর হোসেন।

এ ছাড়া পৌরসভাটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সেলিনা আক্তার ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের ঝর্না রানীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দুই মেয়র প্রার্থীসহ ৩১ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছিলেন এ পৌরসভায়।

জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলানউদ্দিন আল মামুন বলেন, ‘তৃতীয় ধাপে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার ছিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন। এদিন এক মেয়রসহ ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন। ’তিনি আরও বলেন, ‘এ দুই পৌরসভায় ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত বোরহানউদ্দিন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৭১৬ জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র মো. রফিকুল ইসলাম এবং বিএনপি প্রার্থী মনিরুজ্জামান কবির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে দৌলতখান পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার। এখানে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার। বিএনপি থেকে আনোয়ার হোসেন কাকন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা