সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচন: ছাত্রলীগের সাবেক সভাপতির গণসংযোগ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বোয়ালমারী বাজার সদরের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার।

এসময় তিনি আ'লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের আহবান জানান। তিনি বাজারের স্টেশন রোড, সোবহান মার্কেট, রাজ প্লাজা, নিউ মার্কেট, ডাকবাংলো মোড়, কৃষি ব্যাংক মোড়, ওয়াপদা মোড়, মন্দির সংলগ্ন স্থানসহ ৩নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে ঘুরে ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে তার সঙ্গে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কামরুল সিকদার, বদিউজ্জামাল খান রানা, সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা