সারাদেশ

২৪ ঘণ্টায় ৩ শতাধিক শিশু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে শীতের তীব্রতায় ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবি হাসপাতাল ও চাঁদপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মতলবে ২৬০ জন এবং চাঁদপুরে ৫৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলাসহ পাশের জেলা ছাড়াও মেঘনার দুর্গম চর থেকে ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরসহ গুরুতর রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় শিশু ওয়ার্ডের শয্যা ছাড়িয়ে মেঝেতেও অবস্থান করেছে অনেকে। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারা বাড়িতে সুস্থ না হওয়ায় হাসপাতালে আনা হচ্ছে বলে জানান আক্রান্ত শিশুদের অভিভাবকরা।

হাসপাতালটির শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এবার শীতের ধরন অনেকটাই পাল্টেছে। তাই শিশুদের মধ্যে দ্রুত রোগের বিস্তার হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে।

অপরদিকে, মতলব আইসিডিডিআরবি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফজলে জানান, প্রতিদিনই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও চিকিৎসা নেওয়ার জন্য ছুটে আসছেন। এ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

জেলার সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এবার শীতে শিশু রোগের প্রকোপ বাড়লেও সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ায় এখনও কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে করোনাভাইরাস পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা