সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অটিজমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ৫০জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় সার্কিট হাউস চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এই শুভেচ্ছা উপহারগুলো প্রদান করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবী তাসলিমা সুলতানা খানম নিশাত, সাংবাদিক আ,ফ,ম কাউসার এমরান, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি’র প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ।

এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলসহ বিভিন্ন ধরণের নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত ৫০ জন শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

সান নিউজ/পিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা