সারাদেশ

পোষ মেনেছে বনের সজারু!

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাঁওতালপাড়ায় পোষ মেনেছে বনের সজারু। পাড়ার লোকজনের সঙ্গে দারুণ সখ্যতা হয়েছে বনের সজারু। বিস্ময়কর হলেও লোকালয়ে মনের মতো ঘুরে বেড়াচ্ছে সজারুটি। সজারুটি দেখতে অনেকে ভিড় করছেন সাঁওতালপাড়ায়।

বুধবার (৩০ ডিসেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, পাহাড়ে অনেকে খাবার হিসেবে সজারু শিকার করলেও পানছড়ির সাঁওতালপাড়ায় সজারুটি মানুষের ভালোবাসায় বড় হচ্ছে। পাহাড়ি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ভিন্ন নামে পরিচিত। চাকমা সম্প্রদায়ে খুদুক, মারমায় প্রু, ত্রিপুরায় মাসুংদুই ও সাঁওতাল সম্প্রদায়ে ঝিনক নামেই পরিচিত।

সামাই সাঁওতালের বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে সজারু ছানাটি। তার চলার পথে কেউ বাধা দিলেই পুরো গা জুড়ে মেলে দেয় শতাধিক কাটা। স্থানীয় সামাই সাঁওতালের ছেলে বর্ষ সাঁওতাল জানান, সব ধরনের খাবার দিলেই খায়। তবে বাঁশকুড়ল, ভাত, দুধ এসব বেশি পছন্দ করে।

সামাই সাঁওতালের স্ত্রী জবা বলেন, মাস তিনেক আগে জঙ্গলে তরকারি খুঁজতে গিয়ে সজারুর ছানাটিকে পানিতে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসি। সেই ছোট্ট প্রাণীটি আজ অনেক বড় হয়েছে। ঘরের এক কোনে বিছিয়ে দেয়া খড়ে মন চাইলে ঘুমায়। বর্তমানে প্রাণীটি আমাদের পরিবারের সদস্যের মতো। সবাই তাকে আদর করে। গায়ে হাত বুলিয়ে দিলে মনের আনন্দে ঘুমায়।

খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল আফসার বলেন, সজারু পোষ মানার বিষয়টি আশ্চর্যজনক। এ প্রাণী তো লোকালয়ে পোষ মানার কথা না। এরা সাধারণত পাহাড়ের গর্তে থাকে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা