সারাদেশ

অধ্যক্ষ পদে পদোন্নতি : জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর (যশোর) : যশোর জেলার কেশবপুর উপজেলাধীন হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে জ্যেষ্ঠতা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক সরদার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান বরাবর ও আব্দুল মোতালেব মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আব্দুস সোবহান বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ আব্দুর রাজ্জাক সরদার অত্র কলেজে হিসাব বিজ্ঞান প্রভাষক পদে ১৫/১১/১৯৯৩খ্রিঃ যোগদান করেন এবং ০১/০১/১৯৯৫ হতে সূচক ৪০৮৩৮১ তে এম.পি.ও ভুক্ত হন। তিনি ০১/০৭/২০০১ খ্রিঃ হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ১ম জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

অপরদিকে ফরিদা আখতার ইতিহাস প্রভাষক পদে ১৬/১১/১৯৯৩ তারিখ যোগদান করেন এবং ০১/০১/১৯৯৫ তে সূচক ৪০৮৩৮৩ তে এম.পি.ও ভুক্ত হন। ০১/০১/২০০৩ খ্রিঃ হতে তিনি সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২য় জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- শিম / শাঃ ১১/৩-৯/২০১১/২৫৬, তারিখ ০৬/০৬/২০১১ খ্রিঃ পরিপত্রের অনুচ্ছেদ ৩, শিম / শাঃ ১১/৩-৯/২০১১/৪৮৪ তারিখ ০৯/০৭/২০১২ খ্রিঃ পত্রের ৩.১ অনুচ্ছেদ মোতাবেক বেসরকারি কলেজের অধ্যক্ষের শূন্যপদে জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৩/০৫/২০১৯ খ্রিঃ তারিখের জারিকৃত ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০১০.২০১৮-২৮৩১ স্মারক পত্রে ৬০ (ষাট) বছর হওয়ার পর জেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও মাউশির নির্দেশনা অমান্য করে কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ৩০/১০/২০২০ খ্রিঃ মিটিং এ বিধি লঙ্ঘন করে ১ম জ্যেষ্ঠতম শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক সরদারকে ভারপ্রাপ্ত অধক্ষের দায়িত্ব প্রদান না করে ২য় জ্যেষ্ঠতম শিক্ষক ফরিদা আখতারকে (সূচক সংখ্যা: ৪০৮৩৮৩) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছে। যা শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং ২৪৫ তারিখ ১২/০৬/২০১৮ খ্রিঃ জারিকৃত এম.পি.ও নীতিমালা ২০১৮ এর ১৩নং ধারা লঙ্ঘন করা হয়েছে।

এবিষয়ে জ্যেষ্ঠতম শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার জ্যেষ্ঠতা লঙ্ঘন না করে শিক্ষা মন্ত্রণালয়ের ও মাউসি এবং ২০১৮ এর এম.পি.ও নীতিমালা অনুসরন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সঠিক নীতিমালা অনুসরণের দাবি জানান।

সান নিউজ/এআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা