সারাদেশ

গোয়ালন্দে খাদ্যের সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হঠাৎ একটি মুখপোড়া হনুমানের আগমন ঘটেছে। গত কয়েকদিন ধরে এ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বত্রই হনুমানটি অবাধ বিচরণ করছে।

এদিকে ওই হনুমানটিকে দেখতে স্থানীয় উৎসুক জনতা ও শিশুরা ভিড় করছে। বিশেষ করে শিশু কিশোরেরাতো সব সময় তার পিছু লেগেই থাকছে। তবে হনুমানটি এখন পর্যন্ত কারো কোন ধরনের ক্ষতি করেনি।সরেজমিন গেলে স্থানীয়রা জানায়, মুখপোড়া হনুমানটি খুবই শান্ত প্রকৃতির, হয়ত পেটের ক্ষুধায় ভয়ভীতি ছেড়ে লোকালয়ে এসেছে। কারও কোন ক্ষতি করছে না। অনেকেই হাত বাড়িয়ে আপেল, কমলা, কলা, বিস্কিট, পাউরুটি দিচ্ছে, খাবারগুলো নিয়ে সে দেখেশুনে খাচ্ছে।

লোকজনের আনাগোনা বেশী দেখলে সেখান থেকে অন্যত্র চলে যাচ্ছে। গত কয়েকদিন ধরেই উপজেলার পৌর জামতলা, উপজেলা পরিষদ, বাসষ্টান্ড, বাজার ও দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থানে হনুমানটি দেখা যাচ্ছে।

কোথা থেকে কীভাবে এসেছে তা কেউ বলতে পারছে না। তবে হনুমানটি বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছে। কখনও গাছের মগডালে, কখনও বাড়ির টিনের চালে অথবা ছাদে। আবার কখনও বা কারো গাড়ির উপরে।

দৌলতদিয়া রেল স্টেশন এলাকার ঔষুধ ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, হঠাৎ করেই দেখি দোকানের সামনে একটি প্রাইভেটকারের উপরে হনুমানটি বসে আছে। হনুমানটি দেখার পর আমার ছেলেকে দেখানোর জন্য বাইরে নিয়ে আসি। আমার ছেলে হনুমানটিকে কলা খেতে দিলে হনুমান কলাটি হাত বাড়িয়ে নিয়ে খায়। তবে এভাবে অরক্ষিত অবস্থায় না খেয়ে মুখপোড়া হনুমানটি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মানুষের উৎপাতে প্রাণীটির প্রাণহানির আশঙ্কাও রয়েছে।গোয়ালন্দ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:নুরুল ইসলাম তালুকদার বলেন, এরা প্রকৃতির বন্ধু। হনুমানকে বিরক্ত না করলে সে কারও ক্ষতি করবে না। খাবারের সন্ধানে হয়ত সুন্দরবন এলাকা থেকে এখানে এসেছে। এদের কোন সীমারেখা নেই। প্রকৃতির বন্ধু হনুমানকে বিরক্ত না করাই ভাল।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা