সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়ায় নিহত ৫

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে পৃথক দটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের নিহত হবার খবর জানিয়েছে পুলিশ। এ দুটি ঘটনায় ১৭ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

বুধবার দুপুরে ঢাকাগামী লাব্বাইক পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়ামুখী লবণ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন ১০ জন। অপরদিকে ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃদুল (২২) নামের ১ জন বস্তার নিচে পড়ে নিহত হন। এ ঘটনায় আহত হন ৭ জন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের মধ্যে ১৪ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার ভোরে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে নওগাঁগামী লবণবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে লবণ বোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় লবণের বস্তার নিচে চাপা পড়ে মৃদুল (২২) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ৭ জন আহত হয়।

নিহত যুবক জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার চেচরা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মো. রতন হোসেন জানান, আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। নিহত ৪ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাট ফাঁড়ি ইনচার্জ ইয়ামুন উদ দৌলা দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১৭ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা