সারাদেশ

২৫ মার্চ থেকে খুলনায় দুরপাল্লার বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সকল রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী বুধবার (২৫ মার্চ) সকাল ৬টার পর খুলনা থেকে কোনও বিভাগীয় সদরের উদ্দেশে পরিবহন ছাড়বে না। তবে খুলনা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের এক যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সান নিউজকে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস জানান, সোমবার (২৩ মার্চ) সকালে খুলনা পরিবহন শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

এর আগে করোনা ভাইরাস আতঙ্কে যাত্রী কম হওয়ায় এবং সংক্রমণ প্রতিরোধে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্তে গত শুক্রবার (২০ মার্চ) থেকে রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস বন্ধ রাখা হয়েছে। তবে রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা