সারাদেশ
করোনাভাইরাস

যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিট্রা) মোঃ রফিকুল ইসলাম জানান, করোনা মোকাবেলায় সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে যে সব লঞ্চ এই মুহূর্তে যাত্রী নিয়ে গন্তব্য-স্থলে রওনা হয়েছে সেগুলো এই নির্দেশনার বাইরে থাকবে বলেও জানান তিনি।

এদিকে, করোনা মোকাবেলায় সারা দেশে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য ২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে সব ধরনের ট্রেন চলাচলও।

এর আগে সোমবার (২৩ মার্চ) দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, এর আগের দিন অর্থাৎ রবিবার (২২ মার্চ) স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। পাশাপাশি দেশের সুপারমার্কেট গুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা আসে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

বিশ্বে প্রায় সব দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লাখ মানুষ। অবশ্য এদের মধ্যে অন্তত এক লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিন জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা