সারাদেশ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাকসুদা আক্তার পারুল (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে মোগরাপাড়া কাঁচাবাজার এলাকার মহাসড়ক পারাপারের সময় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে তিনি নিহত হন।

নিহত মাকসুদা আক্তার পারুল উপজেলার বৈদ্যেরবাজার চাঁদেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে। তিনি মেঘনা শিল্পাঞ্চলে একটি ফাইবার কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বেনু মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চাঁদেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে পারুল আক্তার।

প্রতিদিনের মতো রাতে কাজ শেষে ভোররাতে মেঘনা থেকে গাড়িযোগে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় আসেন। সেখান থেকে তিনি মহাসড়কের মাঝখানের ডিভাইডারের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত মহিলার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা