সারাদেশ

শিম ক্ষেতে ছত্রাকের আক্রমণ, আতঙ্কে কৃষক 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: সবজি চাষে নরসিংদী জেলার পরিচিতি দেশব্যাপী। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ সরবরাহ হয়ে থাকে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতেও। এছাড়া এই নরসিংদীর কয়েকটি সবজি বিদেশেও রপ্তানি হয়ে আসছে।

নরসিংদীর প্রায় প্রতিটি জেলায়ই কমবেশি সবজির আবাদ হয়ে থাকে। তুলনামূলক শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলা বেশি হয়ে থাকে। সবজির অন্যতম ফসল হলো শিম। এই শিমও রায়পুরা উপজেলায় কিছুটা বেশি হয়ে থাকে। এই এলাকার মাটি উর্বরাশক্তি বেশি থাকায় এখানে সবজি জাতীয় ফসল বেশি হয়ে থাকে। অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় শিম চাষের প্রতি আগ্রহও বেশি কৃষকদের। তবে কুঁয়াশার কারণে ছত্রাকজনিত পঁচন রোগের কারণে বছর শেষে বিপাকে শিম চাষিরা। বর্তমানে আবহাওয়ার আদ্রতা ও অধিক কুয়াশার কারণে শিম গাছ ছত্রাক রোগে আক্রান্ত হওয়ায় শঙ্কিত চাষিরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলার শুধুমাত্র রায়পুরা উপজেলায় এ বছর ৯৭০ হেক্টর জমিতে শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রায় সারে ৯ হাজার মেট্রিক টন শিম চাষ হয়। এলাকায় আশ্বিনী, টংগীয়া, নলডুক, হাতিরকান জাতের শিম চাষ তুলনামূলক বেশি হয়ে থাকে।

মৌসুমের শুরুতে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি শিমের পাইকারি মূল্য ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের বারৈচা এলাকায় দেখা যায় সারি সারি শিমের জমি।

উপজেলার শেরপুর, আদিয়াবাদ, উত্তর বাখরনগর, বাঙ্গালীনগর, নয়াচরসহ আশপাশের এলাকায় ব্যাপক হারে শিমের চাষ হয়ে আসছে। তবে শিমের মুকুল ও ডগায় পঁচনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

শেরপুর গ্রামের শিম চাষি আক্কাছ আলী জানান, তিনি এবার ৪০ শতক জমিতে শিম চাষ করেছেন। এখন পর্যন্ত এতে তার খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। ফলন ভালো হলে বিক্রি করতে পারবেন প্রায় ১ লাখ টাকার মতো। কিন্তু বর্তমানে শিমের মধ্যে ব্যাপকভাবে ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। প্রতিদিন অনেক শিম নষ্ট হয়ে ঝরে পড়ছে। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উত্তর বাখরনগর গ্রামের শিম চাষি আলকাস মিয়া বলেন, পঁচনের কারণে শিম নষ্ট হচ্ছে। লোকসানের আশঙ্কায় রয়েছেন।

একই বরকান্দা গ্রামের কৃষক মো. মোস্তফা মিয়া জানান, কীটনাশক দিয়েও সুফল পাওয়া যাচ্ছে না। এখন চিন্তিত কি করে যে খরচ পুষাবে। ছত্রাকের কারণে শিম ঝরে যাচ্ছে, কোনো প্রতিকার পাচ্ছে না। একদিকে দাম কম, তারপর আবার কীটনাশকের দামও বেড়ে গেছে। এতে করে খরচ বেশি হওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকরা।

এ বিষয়ে রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন জানান, বর্তমানে কুয়াশার কারণে ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। এ ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়া কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থহা গ্রহণ করারও হুঁশিয়ারি দেন। কৃষকরা যাতে পুরাতন বীজ বপনে চাষ না করে নতুন বীজ এবং উচ্চফলনশীল জাত ব্যবহার করে সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী বছর বিদেশের মার্কেট ধরার জন্য হাতিরকান নামক শিম চাষ করার জন্য চাষিদের পরামর্শ দেয়ার চেষ্টা চলছে। এ জাতের শিম সুস্বাদু এবং দামও বেশ পাওয়া যায়।

সান নিউজ/শইরা/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা