সারাদেশ

সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উদ্দ্যোগে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক( ভারপ্রাপ্ত) মামুন আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মাহমুদুর রহমান আজাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস।

অনুষ্ঠানের শুরুতে মুল প্রবন্ধ পাঠ করেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বিভাগীয় স্বাস্থ্য সমন্বয়কারী মোঃ মোমেন খান।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ডাঃ ফারজানা খান জুটি, প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বসাক, সিপিপির উপ-পরিচালক সাহবুদ্দিন মিয়া, চরফ্যসন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ফোরকান হোসেন, মুজিব নগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগমউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান, পিএইচডির আরবান এন্ড রুরাল স্বাস্থ্য সমন্বয়কারী রেজাউল করিম ভুইয়া প্রমুখ।

এসময় ভোলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার বিভিন্ন বাস্তবতা তুলে ধরা হয়। স্বাভাবিক পরিস্থিতিতে এবং দুর্যোগের সময় স্বাস্থ্যসেবা প্রান্তিক দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌছানো যায় সে বিষয়ে আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি মাথায় রেখে টেকসই ভাবে পরিকল্পনা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা