সারাদেশ

মেয়েকে ধর্ষণচেষ্টার মামলা করায় বাবা-মাকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার কারণে বাবা-মাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। ঘটনাটি ঘটেছে বরগুনার বামনা উপজেলায়।

এ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ার অভিযোগ এনে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

লিখিত বক্তব্য তিনি বলেন, “গত ১ নভেম্বর দুপুরে প্রতিবেশী হযরত আলীর ছেলে ওহাব (৩৫) তার মেয়েকে জোর করে ওহাবের বাড়ির সামনে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন ছাত্রী চিৎকার করলে তার বাবা তাকে উদ্ধার করে। এক পর্যায়ে ঘটনাস্থলে আইয়ুব আলী, বাবুল ও ইউসুফ এসে ওই ছাত্রীর বাবাকে মারধর করে। মেয়ের সামনে বাবাকে বিবস্ত্র করে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এসে তার বাবাকে রক্ষা করে।”

এ ঘটনায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই ছাত্রীর মা বাদী হয়ে ওহাবসহ চার জনকে আসামি করে মামলা করেন। মামলাটি বামনা থানায় এজাহার হওয়ার পর ওই ছাত্রী ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, “এ ঘটনার পর আসামিরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে। আসামিরা পুলিশের সঙ্গে ঘোরাফেরা করে অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না। আসামিরা আমাদের মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার স্ত্রীকে খুন করার হুমকি দিচ্ছে। আসামিদের ভয়ে আমরা মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।”

এদিকে আসামি ওহাবের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা বামনা থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন বলেন, “আসামিরা এলাকায় নেই। তাদের ফোনও বন্ধ। তারপরও তাদের গ্রেফতার করার চেষ্টা করে যাচ্ছি। তবে প্রাথমিক তদন্তে যতটুকু জেনেছি ঘটনা অন্য রকম। একটি হাঁস নিয়ে ঘটনার সূত্রপাত।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা