সারাদেশ

গাজীপুরে শ্বাসরোধে শ্যালককে হত্যা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরের যোগীতলা এলাকায় শ্বাসরোধে শ্যালককে হত্যার একদিন পর অভিযান চালিয়ে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২১ ডিসেম্বর) সকালে পরিত্যক্ত জায়গা থেকে গলায় রশি বাঁধা অবস্থায় রানা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই বাদী হয়ে বাসন থানায় দুলাভাই সোহানকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান জানান,পারিবারিক কলহের জেরে শ্যালককে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন দুলাভাই সোহান।

হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, কয়েক মাস আগে বোনের সঙ্গে খারাপ আচরণ করায় দুলাভাইকে মারপিট করেছিলেন রানাসহ শ্বশুরবাড়ির লোকজন। সেই প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত সোহান হত্যার দায় স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা