সারাদেশ

দুদকের মামলায় সার্ভেয়ার কামাল কারাগারে 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারে মো. কামাল হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।

খুলনা–মংলা রেলওয়ে জমি অধিগ্রহণকালে ২০১৭ সালে মো. কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয় বহির্ভূত সম্পর্দ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেছিল।

দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন দুদকের আইনজীবী। সার্ভেয়ার কামাল হোসেনের পক্ষে যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কয়েকজন আইনজীবী।

আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানী শেষে সার্ভেয়ার কামাল হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। মামলা হওয়ার পর থেকে সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জামিনে ছিলেন।

সান নিউজ/খাআ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা