সারাদেশ

মুক্তিযুদ্ধে নিহত চা শ্রমিকদের নাম ফলক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : শ্রীমঙ্গলের ভাড়াউড়া বধ্যভূমিতে একাত্তরের গণহত্যায় নিহত চা শ্রমিকদের নাম ফলক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে এই নাম ফলক উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শহীদ সন্তান এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমূখ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের সামনে আমাদের একাত্তরের সঠিক ইতিহাস তুলে ধরার অন্যতম প্রয়াস এটি। এর ফলে নতুন প্রজন্ম আত্মোৎসর্গকারী চা শ্রমিকদের নামগুলো জানার সুযোগ পাবে।

চা শ্রমিকদের নামের ফলকটি তৈরিতে সহযোগিতা করেছেন গণহত্যায় নিহত ফাগু হাজরার পুত্র বিজয় হাজরা। তিনি বলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস আসলেই সেই দিনের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমার বাবাসহ গণহত্যায় চা শ্রমিকদের নামে তালিকার ফলকটি তৈরি করতে পেরে কিছুটা হলেও ঋণ শোধ করতে পেরেছি।

তিনি জানান, যে ৫৯ জন গণহত্যায় নিহত এবং আহত চা শ্রমিকদের নাম রয়েছে, তাদের পরিবার এখন নানাভাবে অবহেলিত এবং মানবেতর জীবনযাপন করছে। সরকার যদি এসব পরিবারগুলোকে সহযোগিতা করতো, তবে পরিবারগুলো সকাজে মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা পেতো।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা