সারাদেশ

সাতক্ষীরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০-১২টি বোমা বিস্ফোরণ এবং কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন দুই জন।পুলিশ এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, রমজান গ্রুপের আবু রায়হান ও কামরুল ইসলাম। এর মধ্যে আবু রায়হানের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রউফ ও রমজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে চেউটিয়া গ্রামের রমজান গ্রুপের আবু রায়হান ইটের ভাটায় কাজ করতে যাওয়ার সময় পথিমধ্যে কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে রউফ গ্রুপের লোকজন তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রাম দা, লাঠিসোটা ও বোমা নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় আনারুল বিশ্বাস ও সোহেলসহ কয়েকজনের দোকান এবং মারপিটসহ আগুন দেওয়া হয় কামরুল নামে একজনের বাড়িতে।

এ সময় ১০-১২টি বোমা বিস্ফোরণ ঘটানোয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই মারাত্মক আহত আবু রায়হান ও কামরুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদেরও অভিযোগ দিতে বলা হয়েছে।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা