সারাদেশ

এএমএম আব্বাস চৌধুরী স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন ছাদেরনগর আহসান উল্লাহ চৌধুরী বাড়িতে মরহুম এ এম এম আব্বাস চৌধুরী স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে আজ।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল ২.৩০ মিনিটে দূর্বার সংঘ ও তৌহিদুল আলম চৌধুরী বাপ্পি'র ব্যবস্থাপনায় হযরত আব্দুল জলিল (বালু) শাহ মাঠ প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন সোলাইমান বাড়ি ক্রিকেট একাদশ বনাম পদার্পণ একতা সংঘ।

খেলায় প্রথমে পদার্পণ সংঘ ব্যাট করতে নেমে ৮ ওভারে ৫৭ রানের টার্গেট দেয়। জবাবে সোলাইমান বাড়ি ক্রিকেট একাদশ ৫ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় এবং ৫ উইকেটে জয় লাভ করে। সোলাইমান বাড়ি ক্রিকেট একাদশের ইকবাল ২৩ রান ২ নিয়ে ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত হন। এসময় খেলাটি পরিচালনা করেন দুই তরুণ আম্পায়ার নূর নবী ও শাহেদ।

উক্ত খেলাটি সালাউদ্দিন এর সঞ্চালনায় ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকবর হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উদ্বোধন ছিলেন আল আরাফাহ্ ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসহাক, প্রধান বক্তা ছিলেন, গুমানমর্দ্দন ইউনিয়ন যুবলীগের সভাপতি দিদারুল আলম দিদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল আজিম বাবুল।

সান নিউজ/ওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা