সারাদেশ

বোয়ালমারীর সড়কে ভারি যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : গ্রামীণ একটি বেহাল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জালিয়াডাঙ্গা, ধোপাপাড়াসহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গঞ্জর আলী মীর, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মোল্যা, সোহেবুর রহমান সোহাগ, আসলামুল হক, হান্নান মীর প্রমুখ।

জানা যায়, বোয়ালমারী-শিরগ্রাম সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে সড়কটির বিভিন্ন স্থান ধসে পার্শ্ববর্তী বারাসিয়া নদী গর্ভে বিলীন হওয়ার পথে। কোটি টাকা ব্যয়ে চলতি বছরেই ওই স্থানে ভাঙ্গনরোধে ব্লকের সাহায্যে সড়ক রক্ষার একটি প্রকল্প বাস্তবায়িত হয়।

কিন্তু ওই সড়ক দিয়ে ইট ভাটার মাটি টানার ভারি ট্রাক চলাচলের ফলে কিছুদিনের মধ্যেই সড়কটির স্থানে স্থানে ধসে পড়ে। এতে সড়কের পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িঘরগুলোও হুমকির মুখে। এ ব্যাপারে ভারি ট্রাক চলাচল নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চায় এলাকাবাসী।

ভারি ট্রাক চালক এবং ট্রাক মালিকদের বিকল্প রুট ব্যবহার করতে বললে ট্রাকের মালিকেরা সন্ত্রাসী দিয়ে এলাকাবাসীকে চাঁদাবাজির মামলা দিয়ে হেনস্থা করার হুমকি দেন বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা