সারাদেশ

স্বল্প শিক্ষিত ফেরদৌসই সিংড়ার যোগ্য মেয়র : পলক

নিজস্ব প্রতিনিধি, নাটোর : তথ্য ও প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএ পাস এমএ পাস ও ডক্টরেট ডিগ্রি ধারী সার্টিফিকেট দিয়ে কি হবে। যারা দিনের আলোয় নীতি বাক্য শুনায় আর রাতের আধারে ভণ্ডামি করে। প্রতারণা করে। ওই সকল চরিত্রহীন, দুর্নীতিবাজ, কথিত শিক্ষিতের চেয়ে স্বল্প শিক্ষিত জান্নাতুল ফেরদৌসই সিংড়া পৌরসভার যোগ্য মেয়র।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সিংড়ায় পৌর এলাকার কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জান্নাতুল ফেরদৌস অল্প শিক্ষিত হলেও সিংড়া পৌরসভায় দুর্নীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে উন্নয়নের পাশাপাশি যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। অনেক বিশেষজ্ঞদের থেকেও যোগ্য জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবা করেছে। গত মহামারী করোনার সময় ৫৫ দিন নিজের সন্তান ও পরিবারের কথা ভুলে জীবনের ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনার মানবিক সেবা সিংড়া পৌরবাসীর ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আমরা সেই রকমই মেয়র চাই। আমরা সেই রকম স্বল্প শিক্ষিত জননেতাই চাই। যে নেতা যে মেয়র জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ায়।

নৌকার মনোনয়ন বিষয়ে পলক বলেন, বিগত ১২ বছরে জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত হিসাবে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমরা এবারও সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ১১৭টি ভোটারের মধ্যে ৮২ জন ভোটার ফেরদৌসকে সর্মথন দিয়েছেন। তাই আপনারা দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনা যেন তৃণমূলের সিদ্ধান্তে ফেরদৌসকেই নৌকার মনোনয়ন দেন। পৌরসভার অসম্পূর্ণ কাজগুলো যেন এই ফেরদৌসের হাত দিয়েই সম্পন্ন হয়।

পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা