সারাদেশ

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে “জয় বাংলা পুকুর” বধ্যভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রদ্ধা জানান।

এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের সশস্ত্র সালাম জানান। বাজানো হয় বিউগলে সুর । পরে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ডঃ এ কিউ এম মাহবুব, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী, বে-সরকারী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর শহীদদের গণকবরে ফুল দেয়া হয়।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা