সারাদেশ

মেয়ের বাসায় মায়ের লাশ, আটক ৪

নিজস্ব প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেয়ের বাসা থেকে রেজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেজিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

এদিকে, এ ঘটনায় পুলিশ নিহতের চার স্বজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করেছে। আটকরা হলো- রেজিয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, মেয়ে ফারিয়া আক্তার ও তার ছেলে আল আমিন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, মেয়ে নাজমার সঙ্গে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন মা রেজিয়া। ভোরে ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেজিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার মেয়ে-মেয়ের স্বামী ও দুই নাতি-নাতনিকে আটক করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা