সারাদেশ

মোবাইল ফোন কেড়ে নিলো খালা-ভাগ্নির প্রাণ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে রেল লাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।

শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল লাইনে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের পর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন আছিনূর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আছিনূর। এতে গুরুতর আহত হয় নূপুর।

স্থানীয়রা নূপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এর কিছুক্ষণ পরে তারও মৃত্যু হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা