সারাদেশ

পাবনায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার দুটি উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী জয় পেয়েছে। প্রাথমিক বেসরকারি ফলাফলের ভিত্তিতে তাদের বিজয় ঘোষণা করা হয়।

বহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা করার পর তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

বেড়া উপজেলার আওয়ামী লীগের রেজাউল হক বাবু (নৌকা) ৯৮০৭৬ ভোটে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. রইজ উদ্দিন (ধানের শীষ) পান ৬৪৫৭ ভোট।

ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস (নৌকা) ৯৭২১২ ভোটে নির্বাচিত হন। বিএনপির প্রার্থী ঈশ্বরদী উপজেলা বিএনপির (একাংশের) সদস্য সচিব আজমল হোসেন সুজন (ধানের শীষ) ২২১৭ ও জাতীয় পার্টির প্রার্থী গাউসুল আজম (লাঙল) ১০৭২ ভোট ।

বেড়া উপজেলার ৬৮টি কেন্দ্রে ২ লাখ ৩ হাজার ৮০২ জন ভোটার ঈশ্বরদী পৌরসভা ও সাত ইউনিয়ন নিয়ে ঈশ্বরদী উপজেলা। উপজেলায় ভোটার ২ লাখ ৫৪ হাজার ৯৭ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ১৭৬ ও নারী ভোটার রয়েছে ১ লাখ ২৫ হাজার ৯২১ জন। ভোট কেন্দ্র ৮৪টি।

বেড়া উপজেলা (নৌকার প্রার্থী) নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক বাবু ও ঈশ্বরদী (নৌকার প্রার্থী) নব নির্বাচিত চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস মুঠোফোনে জানান, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের অন্তরে গাঁথা আছে এবং জননেত্রী শেখ হাসিনার উপর জনগনের আস্থা রয়েছে বলেই জনগণ নৌকাকে বিজয়ী করেছেন। আমরা জনগণের এই ভালবাসায় চির কৃতঙ্গ হয়ে থাকব। জনগণের ভালবাসা নিয়েই আমরা সরকারের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখব। সেই সাথে এলাকা থেকে মাদক জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূলসহ সমাজের যাবতীয় অরাজকতা দুর করব। সবাইকে ধন্যবাদ জানান।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নেয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ভোটগ্রহণ শেষ হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: মাসুদ আলম জানান, দুই উপজেলায় উপ-নির্বাচন ঘিরে পুলিশের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর বাইরে প্রতি কেন্দ্রে আনসার সদস্য মোতায়েন ছিল। র‌্যাবের চারটি টহল টিম কাজ করছে। দুই উপজেলায় দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিব সদস্য মোতায়েন করা হয়েছিল।

পাবনার জেলা প্রশাসক মো. কবীর মাহমুদ নৌকা প্রার্থীর বিজয়ের তথ্য নিশ্চিত করে জানান, পাবনার বেড়া ও ঈশ্বরদীর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রশাসন নির্বাচন কর্মকর্তাসহ এর সাথে সংশ্লিষ্ট সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বেড়া উপজেলা পরিষদর চেয়ারম্যান আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ও গত ২ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ শামসুর রহমান শরীফ মারা যান। এরপর আসনটি শুন্য ঘোষণা করা হয়।


সান নিউজ/রাহা/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা