সারাদেশ

সেভেনআপের বোতলে এসিড, মৃত্যুর সঙ্গে লড়ছে স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : সেভেনআপ ভেবে ব্যাটারির এসিড পান করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর দাদা শাহজাহান মিয়া জানান, আজ (বৃহস্পতিবার) সকালের নাস্তা খাওয়ার পরে খাবার টেবিলে থাকা চানাচুর ও একটি সেভেন আপের বোতল দেখে কোমল পানীয় ভেবে তা পান করে ফেলে তার নাতনি। স্বাদের ভিন্নতা পেয়ে সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দিলেও এ সময় সামান্য কিছু এসিড তার পেটে চলে যায়। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

শাহজাহান মিয়া আরও জানান, গতকাল বুধবার (৯ ডিসেম্বর) রাতে ওই স্কুলছাত্রীর বাবা স্থানীয় বাজার থেকে একটি সেভেন আপের খালি বোতলে পুরাতন ব্যাটারির পানি সংগ্রহ করে নিয়ে আসে তাদের সৌর বিদ্যুতের ব্যাটারিতে দেয়ার জন্য। সেই বোতলটি অন্যান্য সদাইপাতির সঙ্গে ঘরের খাবার টেবিলে রাখলে কোমল পানীয় ভেবে ওই স্কুলছাত্রী সেটা পান করে ফেলে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিএম আকবর বলেন, “প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। যেহেতু এসিড পানি পান করেছে সেজন্য এন্ডোস্কোপি না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমরা হাসপাতালে ভর্তি করে অবজারভেশনে রেখেছি।‌ সমস্যা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা