সারাদেশ

কুমিল্লার উপ-নির্বাচনে দেড় শতাধিক পুলিশ সদস্য অসুস্থ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় নির্বাচনি দায়িত্ব পালন করতে এসে একসঙ্গে দেড়শতাধিক পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) রাতে স্থানীয় একটি রেস্তোরাঁর খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অসুস্থ পুলিশ সদস্যদের তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাত প্রায় ১টার দিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাবতীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে উপস্থিত হন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা