সারাদেশ

নারী শিক্ষা ও মুক্তির আন্দোলনে বেগম রোকেয়ার অবদান অপরিসীম

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।

অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, নারী শিক্ষার উন্নয়ন ও নারী মুক্তি আন্দোলনে বেগম রোকেয়ার অবদান অপরিসীম। পুরুষের পাশাপাশি নারীরা আজ সমান তালে এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নারীদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি করা হয়েছে। উন্নয়নের সকল ক্ষেত্রে নারীকে সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে বেগম রোকেয়া নারী জাতির মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে বর্তমানে বাংলাদেশে নারীদের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, চাকরি, প্রশাসন, আইনশৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে আজ নারীদের পদচারণা রয়েছে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরি সুফিয়া রহমান শুনু এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা।

অনুষ্ঠানে স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন। এসময় বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও শ্রেষ্ঠ জয়িতারা তাদের অনুভূতি প্রকাশ করেন।

২০১৯-২০ অর্থ বছরে খুলনা সিটি কর্পোরেশন পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে ফৌজিয়া সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাজী নাসরিন আক্তার।

এছাড়া জেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে ফৌজিয়া সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে পাইকগাছা উপজেলার মোসাম্মাৎ সুরাইয়া বানু, সফল জননী ক্যাটাগরীতে পাইকগাছা উপজেলার রাবেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ফুলতলা উপজেলার তাসমিনা নার্গিস এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ডুমুরিয়া উপজেলার অঞ্জনা বালা বিশ্বাস।

খুলনা সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা