সারাদেশ

নোয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের তিন দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : টাইম স্কেল প্রদান, টাইম স্কেল বাতিল সংক্রান্ত মন্ত্রণালয়ের পত্র বাতিল ও গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করাসহ তিন দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী আক্কাছ। এছাড়া শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন আজাদ, মো. আবদুল হাকিম প্রমুখ।

বক্তারা বলেন, হঠাৎ করে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল বাতিলের জারিকৃত পত্রে সৃষ্ট জটিলতা দেশে শিক্ষকদের মাঝে অস্বস্তি ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত প্রশাসনের জারিকৃত পরিপত্র বাতিলের দাবি জানান তারা। একই সঙ্গে বিধি অনুযায়ী ৫০ শতাংশ কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেল প্রদানের দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা