সারাদেশ

বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষে দুই মামলা, আসামি আড়াইশ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর ও দূর্গাপুর গ্রামে গত শনিবার ও রোববার দুইপক্ষের মধ্যে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনায় বোয়ালমারী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

মামলায় বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকসহ দুইজনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে আসামিদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর ও দুর্গাপুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একটি মামলার বাদি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশের ভাই শিহাবুল ইসলাম শিমুল (৪২)। সোমবার রাতে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়। মামলা নং-৬/২৭০।

এ মামলায় ফরিদপুর জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিতে ৩১জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। আইনে বাধা দেওয়া ও পুলিশের ওপর আক্রমনের ঘটনায় অপর মামলাটি করেন বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম। মামলা নং-৪/২৬৮।

এ মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশসহ ৩৪জনের নাম উল্লেখ্য করে আরও ১৪০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আরও দুটি মামলা তদন্তাধীন রয়েছে। শিমুলের মামলায় আবুল কালাম আজাদের ভাতিজা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক এবং পুলিশের ওপর আক্রমনের মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় দুই মামলায় দুইজনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। আবুল কালাম আজাদ গ্রুপ এবং রইসুল ইসলাম পলাশ গ্রুপের আরও দুটি অভিযোগ পেয়েছি। সে দুটি অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা