সারাদেশ

ইউপি নির্বাচন: বোয়ালমারীতে সেলিম মোল্যার শোভাযাত্রা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ২০২১ সালের মার্চে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নেও ব্যাপক নির্বাচনের ইমেজ বইছে।

আওয়ামী লীগ থেকে গুণবহা ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মো. সেলিম মোল্যা গত কয়েকদিন ধরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় গণসংযোগের অংশ হিসেবে মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান দীঘিরপাড়, হরিহরনগর, নদীয়ারচাঁদ, চাপলডাঙ্গা, ধোপাপাড়া, গুণবহা, অমৃতনগর বটতলা, উমরনগর, রেনিনগর, গুড়দিয়া, বাগুয়ান, ভেন্নাতলায় পথসভা করেন।

পথসভায় মনোনয়ন প্রত্যাশী সেলিম মোল্যা বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে নির্বাচন করব। জনগণের সেবা করতে চাই, এলাকার উন্নয়নে কাজ করতে চাই।করোনাকালীন সময়েও আমি ইউনিয়নের বিভিন্ন স্থানে কর্মহীন দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গুণবহা ৯ নং ওয়ার্ড আ'লীগ সভাপতি এবং সাবেক মেম্বার সাহেব আলী, ইউনিয়ন আ'লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবলু, গুণবহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তৈয়বুর রহমান, উপজেলা কৃষকলীগের সদস্য পরিমল বিশ্বাস, গুণবহা ৯ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি বশার বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/কাসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা