সারাদেশ

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাটে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। তার নাম মজনুফা বেগম (২৩)। তিনি কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাউদ গ্রামের রইছ উদ্দিনের মেয়ে। তাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার স্বামী হবিব আহমদকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। তিনি একই গ্রামের মছদ আলীর ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে আত্মহত্যা করেন মজনুফা। রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার এবং স্বামী হবিবকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাদ চলছে। রোববার হবিবকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা।

মজনুফার পারিবারিক সূত্র জানায়, এই দম্পতির আড়াই বছরের এক ছেলে আছে। হবিব আহমদ বিয়ের পর থেকেই মজনুফাকে যৌতুকের জন্য নির্যাতন করতেন।

তাদের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে হবিব। শুক্রবার রাত ৯টার দিকে তিনি স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিনকে জানান মজনুফা আক্তার আত্মহত্যা করেছে।

বোনের মৃত্যুর খবর পেয়ে ভাই হারুন রশিদসহ পরিবারের লোকজন হবিবকে মুলাগুল বাজারে আটক করে থানা পুলিশকে খবর দেন।

রাত সাড়ে ১১টার দিকে থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হবিবকে আটকের পাশাপাশি নিহতের লাশ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তার গলায় ওড়না পেঁচানো ছিল। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য শনিবার সকালে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি শামসুদ্দোহা পিপিএম সান নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হবিবকে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার তাকে আদালতে তোলা হবে।

এদিকে হবিব আহমদের পরিবারের দাবী, মজনুফা আক্তার আত্মহত্যা করেছে। ঘটনার সময় তার ঘরের দরোজা ভেতর থেকে বন্ধ ছিল।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা