সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুর জালাল মৃধাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) তাকে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে তালতলী থানায় একটি ধর্ষণের মামলা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গৃহবধূ নিজ বাড়ি থেকে তার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে স্থানীয় শাহজাহান তালুকদারের বাড়ির দক্ষিণ পাশে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা ভাসুর জালাল মৃধা তাকে মুখ চেপে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করার পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা