সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শিক্ষিকার অনশন

নিজস্ব প্রতিনিধি, ধামরাই : ‘বিয়ে, না হলে আত্মহত্যা’ এমন দাবি নিয়ে ঢাকার ধামরাইয়ে এক শিক্ষিকা তার প্রেমিকের বাড়িতে ৭ দিন ধরে অনশন করছেন। কিন্তু প্রেমিক আমির হোসেন বাড়ি থেকে ‘উধাও’ হয়ে গেছেন। আমির হোসেনের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ উঠেছে। বারবার দেন-দরবার করেও বিয়ের ব্যবস্থা করতে পারছেন না কেউ।

জানা গেছে, ধামরাইয়ের নান্নার গ্রামের মজিবর রহমানের ছেলে আমির হোসেন প্রায় আড়াই বছর ধরে পাশের লাড়ুয়াকুন্ড গ্রামের এক কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাকে বিয়ের প্রলোভন দিয়ে গভীর সম্পর্কও করেন। বিয়ে করবে বলেন আশ্বাস দেন।

গত রোববার প্রেমিকাকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে যান আমীর হোসেন। ওইদিন বিয়ের করার কথা বললে তাকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় একটি দোকানে বসিয়ে রেখে বাড়িতে চলে যায় আমির হোসেন। এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে নিরূপায় হয়ে ওইদিন বিকালে আমির হোসেনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকেন শিক্ষিকা। এরপর বাড়ি থেকে আমির হোসেন চলে যান।

আমির হোসেনের বাবা মজিবর রহমান ও চাচাতো ভাই আবুদল হালিম জানান, আমির হোসেনের মোবাইল ফোন বন্ধ রাখায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

মেয়ের বাবাসহ কয়েকজন অভিযোগ করে বলেন, বিয়ে করানোর মিথ্যা আশ্বাস দিয়ে আবদুল হালিম তার চাচাতো ভাই আমির হোসেনকে অন্যত্র সরিয়ে রেখেছে।

এদিকে বিয়ের দাবিতে অবস্থান করা শিক্ষিকা জানান, ‘আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমার সর্বনাশ করেছে আমির হোসেন। এখন সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা