সারাদেশ

ববি শিক্ষার্থীরা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড ও স্বল্পমূল্যে ইন্টারনেট

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ড প্রদান কার্যক্রম আবারও শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য সিম প্রদানের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাকক্ষে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় তিনিট বিভাগের বিভাগীয় চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ড তুলে দেন উপাচার্য। স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করতে চুক্তি সম্পন্ন হয় গ্রামীণফোনের সঙ্গে।

বৃহস্পতিবার মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও সিএসই বিভাগের চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি প্রদান করা হয়েছে।

পর্যায়ক্রমে বাকি বিভাগের শিক্ষার্থীদেরকেও প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদান করা হবে। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বর বিভিন্ন দেশের সঙ্গে একাডেমিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রম সুচারুরূপে চালিয়ে যেতে পারবে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানদের হাতে শিক্ষার্থীদের প্রদানের জন্য স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষার্থীদেরকে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছিল। বাকি বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের কার্যক্রম পুনরায় বৃহস্পতিবার থেকে শুরু হলো।

ওদিকে বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গ্রামীন ফোনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্মাক্ষরিত হয়।

চুক্তির আওতায় গ্রামীনফোন ববির শিক্ষার্থীদেরকে সল্পমূল্যের ইন্টারনেট সুযোগসহ সিম প্রদান করবে।

যার মাধ্যমে শিক্ষার্থীরা ২১০ টাকায় ৩০দিন মেয়াদে ৩০জিবি ইন্টারনেট এবং ৯৯ টাকায় ৩০দিন মেয়াদে ১০জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্টার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং গ্রামীন ফোনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা