সারাদেশ

রাজশাহীতে নির্বাচনের দাবিতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট 

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনের দাবিতে ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। মহানগরের লক্ষ্মীপুর মিন্টু চত্বরে বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এক ঘণ্টা ফার্মেসি বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে নেতারা বলেন, ২০০৮ সালের পর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন হয়নি। এমন কি সমিতির উদ্যোগে ফার্মাসিস্টদের প্রশিক্ষণও বন্ধ রয়েছে। নানা সমস্যায় পড়লে সমিতির কোনো সহযোগিতাও পাওয়া যায় না। তাই সমিতির নির্বাচন করা এখন সময়ের দাবি। অবিলম্বে নির্বাচন দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন সমিতির সদস্যরা।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাবেক ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশিদ বলেন, সমিতির নামে পদ দখল করে আছেন ডা. ফয়সাল কবির চৌধুরী। অন্তত ১০ মাস ধরে তালা ঝুলছে সমিতির অফিসে। ফলে ফার্মাসিস্টদের প্রশিক্ষণ দেয়া কর্মসূচিও বন্ধ হয়ে গেছে।

ফার্মেসিগুলোতে নতুন করে ফার্মাসিস্ট নিয়োগ দেয়া যাচ্ছে না। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফার্মাসিগুলোকে জরিমানা করছে। কিন্তু আমরা সমিতির লোকজন কারও কোনো সহযোগিতা পাচ্ছি না।

এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েন গ্রাহকরা। জীবন রক্ষাকারী ওষুধ কিনতে এসে ফার্মেসি বন্ধ দেখতে পেয়ে অনেকেই ফিরে যান। তবে গ্রাহকদের সমস্যার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় কিছু ওষুধ বিক্রি করা হয়েছিল।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা