সারাদেশ

খুলনায় গোবিন্দ সানা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার দাকোপে উপজেলার গোবিন্দ সানা (৪০) হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে জননিরাপত্তা বিঘ্ন আদালত। গোবিন্দ সানা দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের মৃত ধনঞ্জয় সানার ছেলে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্ন আদালতের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

৩০২/২০১/৩৪ ধারার অপরাধের বিচার শেষে বিচারক ৩০২/৩৪ ধারার অপরাধে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দেন। ফাঁসির আসামিরা হলেন, সোগত রায়, বিবেক মন্ডল ও বিকাশ মন্ডল। উভয় আসা‌মিরা পলাতক রয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, দাকোপ উপজেলার শ্রীপুর এগ্রো লিমিটেড নামক একটি মৎস্য খামারের কর্মী গোবিন্দা সানাকে ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ২২ নভেম্বর বেলা ২টার মধ্যে হত্যা করা হয়। এরপর তার লাশ গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেয়া হয়। ২২ নভেম্বর বেলা ২টায় জালিয়াখালী নদীর চর থেকে ভাসমান অবস্থায় গোবিন্দের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে ৩ জনের নামে চার্জশিট দাখিল করেন।

২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সব শেষে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারক এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোঃ মোরশেদ মামলাটি পরিচালনা করেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা