সারাদেশ

ফতুল্লায় আগুনে একই পরিবারের  ৩ জন দগ্ধ 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ভোরে ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার তিনতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রেজা কাজী (৪৫), তার স্ত্রী জমিলা খাতুন (৩৫) ও তাদের মেয়ে মিতু আক্তার (১৫)। তারা গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।

দগ্ধ রেজা কাজী ভ্যানে করে হরেকরকম মাল ক্রয় বিক্রয় করেন। তিনি পাবনা জেলার সুজানগর থানার আহম্মদপুর গ্রামের মৃত ইসলাম কাজীর ছেলে।

বাড়ির মালিক ইয়াসিন মিয়া জানান, আগুনের সূত্রপাত বলতে পারি না। তবে মশার কয়েল থেকে হতে পারে। আগুনে দগ্ধ রেজা কাজী, তার স্ত্রী জমিলা খাতুন ও তাদের মেয়ে মিতু আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সুস্থ হয়ে ফিরলে তারাই আগুনের সূত্রপাত সঠিকভাবে বলতে পারবেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা