পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
সারাদেশ

পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে চিনি কলের প্রধান ফটকের সামনের এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ শেষে সেখান থেকে একটি মিছিল বের করে মিলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে করা হয়। সমাবেশে বক্তব্যে রাখেন- পাবনা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল আলম বাবু, শ্রমিকনেতা রাকিবুল ইসলাম, রমজান আলী কামাল হোসেন প্রমুখ।

বক্তারা চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে কলটির শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

তাদের দাবি পূরণ না হলে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ‘দাশুড়িয়া’ মহাসড়ক-রেলপথ অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা