সারাদেশ

কবিরহাট পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আসন্ন কবিরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভা মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল আমিন রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিএসসি প্রমূখ।

উক্ত বর্ধিত সভায় পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও দলীয় সিনিয়র নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তিনজনের নাম প্রস্তাব করা হয়। এরা হলেন, কবিরহাট পৌরসভার বর্তমান মেয়র জহিরুল হক রায়হান, রেজাউল হক শাহীন, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, তবে সর্বোচ্চ মতামতের ভিত্তিতে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান এগিয়ে রয়েছে।

এদিকে বর্ধিত সভা শেষে পৌর কার্যালয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে জহিরুল হক রায়হান বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দিতে হবে, আমাদের ভাইদের সঙ্গে কোনো বিরোধে যাওয়া যাবে না। আমাদের বর্তমান প্রধান কাজ হবে, আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে উগ্রপন্থী মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করা। নির্বাচন কোনো মূখ্য বিষয় নয়।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা