সারাদেশ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার পাইকগাছায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে বুধবার (২ ডিসেম্বর) ধর্ষণ মামলা করেছেন। পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মো. হাবিবুর রহমান প্রায় দেড় বছর ধরে পাইকগাছা উপজেলাধীন লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে চাকরি কর আসছেন। তিনি গত সোমবার ৬টার দিকে মাদ্রাসার পার্শ্ববর্তী (ভিকটিম) ছাত্রীর বাড়িতে যায় এবং তাকে মাদ্রাসায় অ্যাসাইনমেন্ট আনার জন্য বলে চলে আসে। পরে মেয়েটি ৮টার দিকে মাদ্রাসায় গেলে মাদ্রাসা সুপার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা